টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পাকুটিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ায়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাকুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মোঃ শামসুল আলম সরকার,পাকুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও পাকুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ শামিম খান,আওয়ামীলীগ নেতা আব্দুল সালাম খান,অগ্নিবিনা আইডিয়াল কলেজ এর প্রভাষক রাজন ভট্রাচার্য,সরকার, ইউনিয়ন আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরশেদ হোসেন,ইউ পি সদস্য মোঃ আরিফ হোসেন, ইউ পি সদস্য মোঃ মহিউদ্দিন,পাকুটিয়া ইউনিয়ন পরিষদ এর সচিব মোঃ আনিসুল ইসলাম। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি হারুনুর রশিদ।